নারী দিবসের শুভেচ্ছা মোদীর, বন্দে ভারতের দায়িত্বে মহিলারা  

0
272
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আন্তর্জাতিক নারী দিবসে মহিলাশক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রের বিজেপি সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে এসেছে। আগামী দিনেও করবে। কেন্দ্র সরকারের পরিকল্পনা এবং কর্মসূচিতেও তার প্রতিফলন ঘটেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, পূর্ব প্রতিশ্রুতি তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আজকে নারীরা পরিচালনা করবেন।
এদিকে, নারী শক্তির জয়গানে অভিনব উদ্যোগ নিয়েছে রেল। বন্দে ভারত এক্সপ্রেসে শুধুই রয়েছেন মহিলা ক্রু সদস্য। তাঁরাই পরিচালনা করবেন সমস্ত কিছু।বন্দে ভারতে এহেন পদক্ষেপ এই প্রথম। এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে গর্বিত ভারতীয় রেলও। নারী শক্তি, নিষ্ঠা এবং নেতৃত্বকে সম্মান জানাতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রেল।