দক্ষিণ কোরিয়া-আমেরিকা সামরিক মহড়ার মধ্যেই মিসাইল উত্তর কোরিয়ার

0
156
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। সোমবার যখন সম্মুখ আসরে সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা, সেই সময় উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের পীতসাগর থেকে ছোঁড়া হয়েছে ওই মিসাইলটি।

শূন্যের দিকে ছোঁড়া ক্ষেপনাস্ত্রে কোনও ক্ষয়ক্ষতি না হলেও দুই দেশকে হুঁশিয়ারি দিতেই কিম জং উনের এই পদক্ষেপ বলে দাবি করেছেন অনেকে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার এই যৌথ মহড়া নিয়ে দিন কয়েক আগেই মুখ খুলেছিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক প্রেসিডেন্ট কিম জং উন। এই মহড়াকে উস্কানিমূলক তকমাও দিয়েছিলেন তিনি।

তার কিছুদিন পরেই ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।