যোগ দিবসে যোগ চর্চায় বঙ্গ বিজেপি

0
158
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
১১ তম আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ কিলোমিটার এলাকাজুড়ে ৫ লাখ মানুষ এই যোগ মহোৎসবে অংশ নিয়েছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যোগ দিবসে অংশ নিয়েছিলেন। ব্যতিক্রম নয় এরাজ্যও। কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে যোগ চর্চা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ বিধানসভায় বিশ্ব যোগ দিবস পালনের অনুমতি চেয়েও মেলেনি। বিরোধী দলনেতার দাবি বিধায়ক শঙ্কর ঘোষের মাধ্যমে বিধানসভায় যোগ দিবস পালনের অনুমতি চাওয়া হয়। কিন্তু পত্রপাঠ তা খারিজ হয়ে যায়। সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ফুটবল গ্রাউন্ডে যোগ দিবসে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন ১৭০ টির বেশি দেশে এই যোগ দিবস পালন করা হচ্ছে। অন্যদিকে রানি রাসমনি রোডে যোগ চর্চায় অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ।