গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National সরকারি স্কুলে ইন্টারনেট, ঘোষণা অর্থমন্ত্রীর            

    সরকারি স্কুলে ইন্টারনেট, ঘোষণা অর্থমন্ত্রীর            

    0
    779
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের সমস্ত সরকারি স্কুলে ইন্টারনেট ব্যবস্থা চালু করবে কেন্দ্রীয় সরকার। বাজেটে এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিকশিত ভারতে’র লক্ষ্যে এবং দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।শিক্ষাক্ষেত্রে ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে।
    এর মাধ্যমে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হবে। নির্মলা সীতারমন বলেছেন, নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য সরকার স্কুল-কলেজে ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প চালু করছে। এছাড়া, সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।আইআইটির আসনসংখ্যা বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ২৩টি আইআইটিতে গত ১০ বছরে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। আইআইটিতে পড়ুয়ার সংখ্যা আগে ছিল ৬৫ হাজার, এখন তা বেড়ে হয়েছে ১.৩৫ লাখ।
    ২০১৪ সালের পর থেকে দেশে যে পাঁচটি নতুন আইআইটি তৈরি করা হয়েছে, তাতে আগামী দিনে আরও সাড়ে ছয় হাজার ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ করে দেওয়া হবে। এই আইআইটিগুলির পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেবে সরকার। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বিনিয়োগ করা হবে।