গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লি-সহ উত্তর ভারতে জোরালো ভূমিকম্প 

    দিল্লি-সহ উত্তর ভারতে জোরালো ভূমিকম্প 

    0
    163

    আবারও জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। বুধবার সকালে প্রথমে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়।

    রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৮। এরপরই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির বিবৃতি অনুযায়ী, এদিন বেলা ১২টা ৫৮ মিনিটে কম্পন অনুভূত হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ১০ কিলোমিটার দূরে ডেরা গাজি খান এলাকায় কম্পনের উৎসস্থল। ইসলামাবাদ এবং লাহোরে কম্পনের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। কেঁপেছে মুলতান, ফইসলাবাদ, মিঞাওয়ালি, বাক্কর, কামলিয়া, ভালওয়াল, চিনিওট, হাফিজাবাদও। দিল্লি এছাড়াও রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু-কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে আফগানিস্তানেও। এই নিয়ে দুই সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি।