গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Entertainment ডুয়া লিপাকে নিয়ে বাদশার মন্তব্য

    ডুয়া লিপাকে নিয়ে বাদশার মন্তব্য

    0
    135
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    জনপ্রিয় র‌্যাপার গায়ক বাদশা। গান-জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই থাকেন আলোচনায়। চার বছর আগে স্ত্রী জ্যাসমিন ম্যাসির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর বেশ কয়েকবার প্রেমের গুঞ্জনে নাম উঠে তার।তবে এবার বিশ্বখ্যাত পপস্টার ডুয়া লিপার পোস্টে কমেন্ট করে নতুন করে আলোচনায় এ গায়ক।

     সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডুয়া লিপার পোস্ট করা একটি ছবিতে লাভ ইমোজি দিয়ে মন্তব্য করেছেন বাদশা। এরপরই এক ফ্যান জানতে চান, আপনি কি ডুয়া লিপার সঙ্গে কোনো গান করছেন? উত্তরে বাদশা লিখেছেন, তার সঙ্গে গান নয়,বরং আমি চাই তার সন্তানের বাবা হতে।এমন মন্তব্যের পর থেকেই অনলাইন প্ল্যাটফর্মে ফ্যানদের কৌতূহল বেড়েছে কয়েকগুণ।যদিও এরপর আর কোনো ব্যাখ্যা দেননি বাদশা, ফলে জল্পনা আরও বাড়ছে।এদিকে ডুয়া লিপা প্রসঙ্গে তার সাম্প্রতিক মন্তব্যকে কেউ কেউ ভিন্ন চোখে দেখছেন।অনেকেই মনে করছেন এটি হয়তো নতুন কোনো সংযোগের ইঙ্গিত হতে পারে।তবে অনেকেই আবার এ মন্তব্য শুধু মজার মন্তব্য হিসেবে নিচ্ছেন।কেননা স্ত্রী সঙ্গে বিচ্ছেদের পর পাঞ্জাবি ও বলিউড অভিনেত্রী ইশা রিখির সঙ্গে সম্পর্কে জড়িছেন বাদশা।গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে।

    তবে সেই সময় গুঞ্জন প্রসঙ্গে জবাব দিয়েছিলেন বাদশা।তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে বাদশা-ইশার সম্পর্ক এখন আর গোপন নেই।