সুদীক্ষার খোঁজে নোটিস জারি ইন্টারপোলের

0
160
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে  নিখোঁজ ভারতীয়  বংশোদ্ভুত  সুদীক্ষা কোনাঙ্কির এখনও কোনও সন্ধান মেলেনি। এবার সুদীক্ষার খোঁজে বিশ্বজোড়া হলুদ সতর্কতা জারি করেছে ইন্টারপোল। উল্লেখ্য, ইন্টারপোলের মাধ্যমে নোটিস জারি করার উদ্দেশ্যে হল ইন্টারপোলের সদস্য প্রতিটি রাষ্ট্রকে সতর্ক করে দেওয়া । ইন্টারপোলের বেগুনি, কমলা, সবুজ, কালো, নীল, হলুদ  রঙের নোটিস রয়েছে । সাধারণত ব্যাখাতীত অন্তর্ধান বোঝাতে ইয়েলো নোটিস বা হলুদ সতর্কতা জারি করা হয় ।
এই নোটিস জারি করলে সদস্য রাষ্ট্রগুলির তদন্তকারী সংস্থা নিজ নিজ দেশে নিখোঁজ ব্যক্তির খোঁজ শুরু করে। ডমিনিকান ন্যাশনাল পুলিশ জানিয়েছে , ৬ মার্চ স্থানীয়  সময়  অনুযায়ি  ভোর ৪ টে ১৫ মিনিটে নিখোঁজ হয়ে  যান সুদীক্ষা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান সমুদ্রে স্নান করতে গিযে তলিয়ে  যেতে পারেন তিনি।