
২০১৬-র এসএসসি মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
বয়স পেরিয়ে যাওয়ায় যাঁদের ডাকা হয়নি, তাঁদেরকেও ইন্টারভিউতে ডাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসিকে। একইসঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরিপ্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, নথি যাচাইও হয়েছিল। পরে জানানো হয় ইন্টারভিউ নেওয়া হবে না। দাবি মামলাকারীর আইনজীবীর।
এরআগে যাবতীয় তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। হাইকোর্টের পর স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোট। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরের দিনই দাগিদের নাম, বিষয়, অভিভাবকদের নাম ও জন্মতারিখ দিয়ে তালিকা প্রকাশ করেছে এসএসসি।







