মজিলা : ফায়ারফক্সে এআই উইন্ডো

0
127
ছবি সৌজন্যে : এক্স

ফায়ারফক্স ব্রাউজারের জন্য নতুন এক এআই টুল নিয়ে কাজ করছে সফটওয়্যার ডেভেলপার মজিলা।এআই উইন্ডো নামের টুলটির মাধ্যমে ইউজাররা এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চ্যাটিং ও ব্রাউজিংয়ের সময় সাহায্য পেতে পারবেন।

ধারণা করা হচ্ছে, এ প্রজেক্টের লক্ষ্য এআইয়ের সঙ্গে ইউজাররা কখন ও কীভাবে যোগাযোগ করতে চান তা নিয়ন্ত্রণের সুযোগ তাদের ওপরই দেওয়া।স্ট্যান্ডার্ড ফায়ারফক্স উইন্ডো ও প্রাইভেট উইন্ডো’র পাশাপাশি ইউজারদের জন্য এআই উইন্ডো আরেকটি নতুন বিকল্প হবে,যা তাদের ভালোভাবে প্রাইভেসি সুরক্ষা দেবে।তবে এ ফিচার এখনও বিকাশাধীন পর্যায়ে রয়েছে।ফলে আগ্রহীরা মজিলার ব্লগে সাইন আপ করতে পারেন, যাতে প্রথম ইউজারদের মধ্যে থাকতে ও মতামত দিতে পারেন।

উল্লেখ্য ব্রাউজারে এআই সংযোগের বিষয়টি বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ব্রাউজার নির্মাতা ও এআই কোম্পানি সেরা সমাধান দিতে রীতিমতো প্রতিযোগিতা করছে।