গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Technology স্বাস্থ্যসেবায় আসছে ‘চ্যাটজিপিটি হেলথ’

    স্বাস্থ্যসেবায় আসছে ‘চ্যাটজিপিটি হেলথ’

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবটের জন্য নতুন ফিচার চ্যাটজিপিটি হেলথ চালু করেছে। এর মাধ্যমে ইউজাররা নিরাপদভাবে নিজের স্বাস্থ্য নথি ও স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ অ্যাড করতে পারবেন। এতে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরও ব্যক্তিকেন্দ্রিক তথ্য ও সহায়তা পাওয়া সম্ভব হবে।

    প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিজি সিমো এক ব্লগ পোস্টে জানিয়েছেন , চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য হলো চ্যাটজিপিটিকে একটি ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট-এ পরিণত করা, যা জীবনের নানা ক্ষেত্রে ইউজারদের তথ্য ও প্রয়োজনীয় টুল দিয়ে সহায়তা করবে।তাঁর মতে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে, আর সেই জায়গায় এআই কার্যকর ভূমিকা রাখতে পারে।ওপেনএআইয়ের তথ্যমতে, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে চ্যাটজিপিটিতে অনেক প্রশ্ন করা হয়। প্রতি সপ্তাহে শত কোটি ইউজার স্বাস্থ্যসংক্রান্ত নানা প্রশ্ন করে থাকেন। চ্যাটজিপিটি হেলথ সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে, যেখানে ইউজারর নিজস্ব স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে উত্তর হবে আরও প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত। নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ফিচারে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথের জন্য আলাদা একটি সুরক্ষিত স্পেস থাকবে। এখানে সংযুক্ত ফাইল, কথোপকথন ও অ্যাপের তথ্য অন্যান্য চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে।এসব তথ্য ওপেনএআইয়ের মূল এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না।

    এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত কথোপকথন সুরক্ষিত রাখতে বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবস্থাও অ্যাড করা হয়েছে।ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে না।বরং দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন, রিপোর্ট বোঝা বা সুস্থতা ব্যবস্থাপনায় সহায়ক তথ্য দেওয়াই এর মূল উদ্দেশ্য।