বারুইপুরকাণ্ডে তদন্তকারী অফিসার বদল 

0
31
ছবি সৌজন্যে : নিজস্ব

বারুইপুরে সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলার তদন্তকারী অফিসার  বা আইও পরিবর্তন করা হয়েছে । এ বার তদন্তভার দেওয়া হল জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। 

শনিবারই বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতা এবং সুবিচারের আশ্বাস দেন তিনি। কথা বলেন তদন্তকারী অফিসারদের সঙ্গেও। নাবালিকা ধর্ষণ-খুন মামলায় প্রাথমিক ভাবে তদন্তভার ছিল জেলা পুলিশের আধিকারিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরে সেই মামলায় তদন্তকারী অফিসার বদল হয়। তদন্তভার পান বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দার। এ বার তাঁর বদলে বারুইপুরের ঘটনার তদন্তভার দেওয়া হল শান্তনুকে। পুলিশ সূত্রের খবর, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছেন।

উল্লেখ্য, গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। তার পৃথক তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।