পরমব্রত-র বিরুদ্ধে তদন্ত চলবে, তবে কড়া স্টেপ নয়

0
23
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিরুদ্ধে এখনাই কড়া পদক্ষেপ বরা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে।

তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে অভিনেতাকে। আদালত নির্দেশ দিয়েছে আগামী ৪ সপ্তাহ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। ফলে আপাতত গ্রেফতারি বা পুলিশি পদক্ষেপের আশঙ্কা থেকে কিছুটা স্বস্তি পেলেন অভিনেতা। তবে তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ হচ্ছে না। পরমব্রত চট্টোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা ভোটের ফল বেরনোর পর সোশ্যাল মিডিয়ায় বিশ্ব রগড়ানি দিবস ঘোষণা হোক। অভিনেতার এই পোস্টের পরে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাতে সমর্থন জানায়। এই পোস্টটিকে কেন্দ্র করে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

থানায় ডেকে জেরা করা হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পরমব্রত চট্টোপাধ্যায়ের এফআইআর খারিজের আবেদন জানিয়ে গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করেন। I