সত্যেন্দ্র-র বিরুদ্ধে ৭ কোটি ঘুষের অভিযোগে তদন্ত 

0
136
Investigation against Satyendra on the charge of 7 crore bribe
Investigation against Satyendra on the charge of 7 crore bribe

দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে সাত কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনর ভিকে সাক্সেনা। 

লেফটেন্যান্ট গর্ভনরের কার্যালয়ের তরফে বিবৃতি জারি করে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা বা এসিবিকে তদন্তভার দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিইএল-এর এক কর্মচারী ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরে শোরগোল পড়ে যায় রাজধানীর রাজনীতিতে। ঘটনার প্রেক্ষিতে এসিবির হাতে বেশ কিছু তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এসিবি অভিযোগকারীর বয়ান রেকর্ড করেছে। সেই বয়ান এবং অন্যান্য সংগৃহীত প্রমাণের ভিত্তিতে আপ নেতার বিরুদ্ধে একটি প্রাথমিক মামলা তৈরি করেছে ভিজিল্যান্স অধিদফতর। কিন্তু, সত্যেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে আপ।