গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৩ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট: রামমোহন নায়ডু

    ৩ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট: রামমোহন নায়ডু

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। ওই তদন্ত কমিটির মাথায় থাকবেন স্বরাষ্ট্রসচিব। আগামী সোমবার ওই কমিটি বৈঠকে বসতে চলেছে, সাংবাদিকদের একথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিরক্ষামন্ত্রী রামমোহন নায়ডু।
    তিনি আরও বলেছেন, আহমেদাবাদের দুর্ঘটনায় বোয়িং ৭৮৭ সিরিজের বিমানের ওপর আরও কড়া নজরদারি বাড়ানো হয়েছে। দেশে গোটা ৩৪ টি ড্রিমলাইন রয়েছে। যার মধ্যে ৮ টি বিমানের স্বাস্থ্য খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে।
    এবং বাকি বিমানগুলোর স্বাস্থ্যও খুব দ্রুত পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ব্ল‍্যাক বক্সের ডি-কোডিং প্রক্রিয়া সম্পন্ন হলে এই দুর্ঘটনার আসল কারণ সামনে আসবে, সেই অপেক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাইট: রামমোহন নায়ডু, অসামরিক বিমান প্রতিরক্ষামন্ত্রী।