৬০০ কোটির বিনিয়োগ, জমি বাধা নয় শিল্পপতিদের মুখ্যমন্ত্রী

0
142
ছবি সৌজন্যে :ফেসবুক

এবার ৬০০ কোটির লগ্নি লাক্স কোজির। ডানকুনিতে লাক্স কোজি কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়রা। ওই অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে শিল্পপতিদের জন্য জমির কোনও সমস্যা হবে না। কোনও জায়গায় একশো কোটি টাকার বেশি বিনিয়োগ হলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না সেই শিল্পগোষ্ঠীকে।

মুখ্যমন্ত্রী দাবি করেছেন বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে নতুন জোয়ার আসবে রাজ্যে।