
আবারও ধস শেয়ার বাজারে। একদিনে বাজার থেকে উড়ে গিয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকা।
ধনদেবী লক্ষীর আরাধনার দিনই টানা পড়েছে শেয়ার সূচক, সেনসেক্স ও নিফটি। তথ্য প্রযুক্তি সংখ্যাগুলো এবং পাওয়ার ও ব্যাঙ্কিং সেক্টরে গ্রোথ দেখা গেলেও লোকসানে পড়েছে বিনিয়োগকারী বা ফিনান্স সংস্থাগুলো। একই ভাবে শেয়ার বাজারে লোকসানের মুখ দেখেছে গাড়ি নির্মানরকারী সংস্থা, রিয়েল এস্টেট এবং মিডিয়া সংস্থাগুলো। বৃহস্পতিবার দিনের শেষে সেনসেক্স ৪৯৪ দশমিক ৭৫ পয়েন্ট পড়ে ৮১ হাজার ৬ দশমিক ৬১-তে নেমে আসে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ২২১ দশমিক ৪৫ পয়েন্ট পড়ে কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৪৯ দশমিক ৮৫ পয়েন্টে। এদিন মোট ১ হাজার ১৯৯টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। আবার ২ হাজার ৫৮০টি শেয়ারের দাম পড়েছে।
১০১টি স্টকে ছিল না কোনও উত্থান-পতন। নিফটিতে সবচেয়ে বেশি লোকসান হয়েছে বাজাজ অটো, শ্রীরাম ফিন্যান্স, হিরো মোটোকর্প, নেসলে ও এম অ্যান্ড এমের শেয়ারে লগ্নিকারীরা। আর লাভ করেছেন টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এল অ্যান্ড টি, পাওয়ার গ্রিড ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিনিয়োগকারীরা।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক








