গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology অ্যাপল-অ্যান্ড্রয়েড আরসিএস মেসেজে এনক্রিপশন

    অ্যাপল-অ্যান্ড্রয়েড আরসিএস মেসেজে এনক্রিপশন

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে নিরাপদ মেসেজ আদান-প্রদানের জন্য আইওএস ২৬.৫ ভার্শনে এনক্রিপশন সুবিধা অ্যাড হচ্ছে। এতে দু’ ধরনের স্মার্টফোনের মধ্যে চ্যাটিং আরও পার্সোনাল ও সুরক্ষিত হবে। আইওএস ২৬.৫ এর শেষ পরীক্ষামূলক ভার্শনে টেক্সট মেসেজের সুরক্ষায় কিছু নতুন পরিবর্তন এনেছে অ্যাপল।

    এ পরিবর্তনের আওতায় এখন থেকে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে আদান-প্রদান করা আরসিএস মেসেজের ক্ষেত্রে,এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করতে যাচ্ছে আইফোন নির্মাতা কোম্পানিটি। উল্লেখ্য,আরসিএস-এর পূর্ণরূপ হল,রিচ কমিউনিকশেন সার্ভিসেস, যা সাধারণ এসএমএসের আধুনিক ও উন্নত ভার্শণ। একে অনেকেই ,এসএমএস ২.০ বলেন।নতুন সংযোজন সম্পর্কে অ্যাপলের আনুষ্ঠানিক ভাষ্য, মেসেজেস অ্যাপে আরসিএস মেসেজিংয়ের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি মোবাইল অপারেটরদের মাধ্যমে পাওয়া যাবে এবং ধাপে ধাপে তা সবার জন্য ওপেন হবে।

    এ সুরক্ষা ব্যবস্থাটি ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবেই চালু থাকবে। তবে আইওএস ২৬.৫ ইউজাররা চাইলে ফোনের সেটিংস অপশনে গিয়ে ,মেসেজেস সেকশনের অধীনে, আরসিএস মেসেজিং মেনু থেকে বিষয়টি নিশ্চিত করে নিতে পারবেন।