আইফোনের অ্যাপ : অ্যাপ স্টোর ছাড়াও ডাউনলোড

0
144
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত নতুন আইনে অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়াও আইফোনের অ্যাপ ডাউনলোড করা যাবে। অস্ট্রেলিয়ায় ফেডারেল সরকারের প্রস্তাব অনুসারে, খুব শিগগিরই অ্যাপল অ্যাপ স্টোরের বাইরে থেকেও অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইউজাররা এবং এর মাধ্যমে আইফোনে কেনাকাটায় অতিরিক্ত চার্জও এড়ানো যাবে।

তবে মার্কিন আইফোন নির্মাতা অ্যাপল সতর্ক করে বলেছে,ইউরোপীয় ইউনিয়নের মতো এ ধরনের প্রতিযোগিতামূলক নিয়ম চালু করলে তা তাদের গ্রাহকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি ও বাজার প্রতিযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। অস্ট্রেলিয়ান ইউজাররা আইফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন নিতে পারেন না। অন্যদিকে, অ্যাপ স্টোরের মাধ্যমে ইউটিউব সাবস্ক্রিপশনে বাড়তি চার্জ নেয় গুগল এবং অ্যামাজন তাদের কিন্ডল অ্যাপের মাধ্যমে ইউজারদের ই-বুক কিনতে দেয় না। বলা হয়েছে,এর কারণ হচ্ছে অ্যাপলে ইন অ্যাপে যেসব কেনাকাটা হয় তার ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেয় কোম্পানিটি, বিশেষ করে যেসব অ্যাপ বেশি আয় করে তাদের কাছ থেকে।

অ্যাপলের নিয়ম অনুসারে, অন্য কোথায় গেলে কম খরচে অ্যাপ কিনতে পারবেন সে তথ্যও ইউজারদের দিতে পারে না এসব কোম্পানি।গত বছরের নভেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার সরকার বলেছে, অ্যাপল অ্যাপ স্টোরের মতো বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর আলাদা নজরদারি দরকার। এজন্য এগুলোকে নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ঘোষণা করতে চায় তারা,যেন তাদের জন্য আলাদা নিয়ম-কানুন করা যায়।