গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology আইফোনে আসছে পর্ন অ্যাপ

    আইফোনে আসছে পর্ন অ্যাপ

    0
    127
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রথমবারের মতো আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের অনুমতি দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের ওপর এ নিষেধাজ্ঞার সূত্রপাত ঘটে স্টিভ জবসের মাধ্যমে।

    কারণ তিনি বলেছিলেন, আইফোন পর্নোগ্রাফি বন্ধ রাখা অ্যাপলের নৈতিক দায়িত্ব।অ্যাপ স্টোরের নিয়ম অনুসারে এ ধরনের কনটেন্ট এখনও স্পষ্টভাবে নিষিদ্ধ আইফোনে। তবে নতুন ইউরোপীয় ইউনিয়নের নীতির কারণে নিজেদের আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের অনুমতি দিতে অ্যাপল বাধ্য হয়েছে বলে খবর।ইইউ’র নতুন আইন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বা, ডিএমএ অনুসারে,অ্যাপল ডিভাইসে নন-অ্যাপল সফটওয়্যার বা পরিষেবা,যেমন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারগুলো ব্যবহার করা ভোক্তাদের জন্য যথেষ্ট সহজ হয়েছে কি না সেটি দেখবে কমিশন।এর আওতায় ইউজারদের বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দেয় অ্যাপল, যেখানে তাদের নিজস্ব নিয়ম নেই।অ্যাপ স্টোরে থাকা এসব অ্যাপ নিয়ে অবশ্যই পরীক্ষা করবে অ্যাপল।

    যাতে নিশ্চিত করা যায় যে,এগুলো স্ক্যাম নয় এবং এটি আইফোনের নিরাপত্তা ও কার্যকারিতা দুর্বল করবে না।এ ছাড়া অ্যাপ স্টোরে কী ধরনের কনটেন্ট পাওয়া যাবে তা সীমিত করবে না অ্যাপল।