গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কলকাতা নয়, আইপিএল ফাইনাল হচ্ছে আহমেদাবাদে

    কলকাতা নয়, আইপিএল ফাইনাল হচ্ছে আহমেদাবাদে

    0
    164
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৩ জুন আইপিএল ফাইনাল হচ্ছে না ইডেন গার্ডেন্সে। ওই দিন ফাইনাল হবে আহমেদাবাদে। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হবে পাঞ্জাবের নতুন স্টেডিয়াম মুল্লানপুরে।
    বিসিসিআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। কলকাতায় বৃষ্টি হতে পারে, এই অজুহাতে ইডেন থেকে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুজরাটে। আইপিএলের উদ্বোধন হয়েছিল ইডেনে। শেষটাও হওয়ার কথা ছিল ইডেনেই।
    কিন্তু ভারত-পাক সংঘাতের আবহে আইপিএল স্থগিত হয়ে যায়। তারপরে নতুন সূচি যখন ঘোষিত হয়, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ফাইনাল সরে যাচ্ছে ইডেন থেকে। এনিয়ে আগেই বিসিসিআই-কে চিঠি পাঠিয়ে সিএবি জানিয়েছিল, ৩ জুন ফাইনাল করতে তারা প্রস্তুত। কিন্তু শেষমেশ ফাইনাল সরে গেল কলকাতার নন্দন কানন থেকে।