গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports আইপিএল : বেতন বেড়েছে ৬৯০০%, কারও ৬৪০০%

    আইপিএল : বেতন বেড়েছে ৬৯০০%, কারও ৬৪০০%

    0
    135

    ৬৯ শো শতাংশ, সংখ্যাটা রীতিমতো অবিশ্বাস্য। এত বেতনও বাড়তে পারে, পারে আবার কী, বেড়েছেও। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের উইকেটকিপার ধ্রুব জুরেলের পারিশ্রমিক বেড়েছে ৬৯ শো শতাংশ, যা আইপিএলের আগামী সিজনে সর্বোচ্চ বেতন বৃদ্ধির নজির।

    শুধু কি জুরেল, ৬৪ শো শতাংশ বেতন বেড়েছে লঙ্কান পেসার মাতিশা পাতিরানারও।এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যাঁদের বেতন গত সিজনে ছিল মাত্র ২০ লাখ, তাঁরাই এবার পাবেন কোটি কোটি টাকা।বেতন বৃদ্ধির তালিকায় জুরেল-পাতিরানার পরের নামটা বেঙ্গালুরুর রজত পাতিদারের।তাঁর বেতন বেড়েছে ৫৪ শো শতাংশ। সমান শতাংশ বেতন বেড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবেরও। তরুণ ব্যাটসম্যান সাই সুদর্শনের বেতন বেড়েছে ৪১ শো ৫০ শতাংশ। শশাঙ্ক সিংয়ের ২৬ শো ৫০ শতাংশ, রিংকু সিংয়ের ২২ শো ৬৪ শতাংশ।গত সিজনে জুরেলের পারিশ্রমিক ছিল মাত্র ২০ লাখ টাকা। সেই জুরেলকে এবার ১৪ কোটি টাকাতে ধরে রেখেছে তাঁর দল রাজস্থান রয়্যালস। পাতিরানাও গত সিজনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ২০ লাখ টাকা বেতনে চুক্তিবদ্ধ ছিলেন। পাতিরানাকে এবার চেন্নাই ধরে রেখেছে ১৩ কোটি দিয়ে। পাতিদারকে বেঙ্গালুরু দিচ্ছে ১১ কোটি টাকা । গত সিজনে তাঁরও বেতন ছিল ২০ লাখ টাকা।মায়াঙ্কের ঘটনা আরও রোমাঞ্চকর।

    গত সিজনেই প্রথমবার আইপিএল খেলেন মায়াঙ্ক। চোটের কারণে খেলতে পারেন মাত্র ৪ ম্যাচে। এই ৪ ম্যাচেই সামর্থ্য যা দেখানোর দেখিয়ে দিয়েছেন। তাতে ২০ লাখ টাকা থেকে তাঁর বেতন বেড়ে হয়েছে ১১ কোটি টাকা।

    ছবি  সৌজন্যে : নিজস্ব