
রাজীব কুমারের পর রাজ্য পুলিশের ডিজি কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইউপিএসসি-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা তুলে নিয়েছেন আইপিএস রাজেশ কুমার।
রাজীব কুমারের সঙ্গে ৩১ জানুয়ারি রাজেশ কুমারও অবসর নিচ্ছেন। বৃহস্পতিবারই রাজীব কুমারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের পরবর্তী ডিজিপি কে হবেন, তা নিয়ে জটিলতা এখনও কাটেনি। ইউপিএসসি-র বক্তব্য পূর্ববর্তী স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত ৩ মাস আগে পাঠাতে হয় প্যানেলের নাম। কিন্তু রাজ্য সরকার তালিকা পাঠায় গতবছর ডিসেম্বরে। সম্প্রতি সেই তালিকা ফেরত এসেছে। ক্যাটের নির্দেশ ছিল ২৩ জানুয়ারি সিনিয়রিটির ভিত্তিতে রাজ্যের পাঠানো তালিকা থেকে নাম বাছাই হবে। ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত তিনজনের নাম বাছাই করে রাজ্য পাঠাবে। ২৯ জানুয়ারির মধ্যে রাজ্য পরবর্তী ডিজি নিয়োগ করবে।
কিন্তু ইউপিএসসি-র ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেন আইপিএস রাজেশ কুমার। তার দাবি ছিল সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েচে। এই মামলার গেড়োয় আটকে যায় ডিজি বাছাইয়ের প্রক্রিয়া।



