
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন না করার বিষয়ে সম্মতি দিয়েছে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।
দেশটি ইতিমধ্যেই সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র রাখবে না।ইরানে সামরিক দিক থেকে আমেরিকা অত্যন্ত বড় সাফল্য অর্জন করছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তেহরান কোনোভাবেই সুবিধাজনক অবস্থানে নেই।
তার ভাষায়, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের খুব কম সেনা রয়েছে। তাদের কোনো নেতৃত্বও নেই। তাদের অর্থনীতি ধসে পড়ছে।তিনি আরো দাবি করেছেন, ইরানে মূল্যস্ফীতির হার ২৫০ শতাংশে পৌঁছেছে এবং ইরান নানা ধরনের অর্থনৈতিক সংকটে ভুগছে। হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না, এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সম্ভাবনা কম। আমার ধারণা, বিষয়টির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।
