গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International হরমুজে ভারতের জাহাজ চলাচলের অনুমতি ইরানের

    হরমুজে ভারতের জাহাজ চলাচলের অনুমতি ইরানের

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে তৈরি হওয়া জ্বালানি সংকটে বিরাট স্বস্তি। হরমুজ প্রণালি দিয়ে ভারতের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।
    সূত্রের খবর, ইতিমধ্যেই পুস্পক এবং পরিমল নামের দুই পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বলেও খবর। সূত্রের খবর, ইরানের বিদেশমন্ত্রক মৌখিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজগুলি যাতায়াতের অনুমতি দিয়েছে। তবে ইজরায়েল, আমেরিকা, এবং ইউরোপের সব জাহাজে এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে ইরানের ইরানের ইসলামিক রেভেলুশনারি গার্ড ফোর্স। 
    একদিন আগেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যাচ্ছে, এই ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। তাতেই মিলেছে সাফল্য।