ইরান হামলা, সরাসরি জবাব দিলেন না ট্রাম্প  

0
190
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকা যেকোনও মুহূর্তে জড়িয়ে পড়তে পারে এমন সম্ভাবনা এইবার নিজেই উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, সরাসরি কোনও উত্তর দেননি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি এইটা বলতে পারছেন না, কিন্তু কেউ যেন না ভাবেন তিনি এই প্রশ্নের উত্তর দেবেন। এরপরেই হেঁয়ালি আরও বাড়িয়ে দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য, আপনিও জানেন না যে, আমি এইটা করতে যাচ্ছি কিনা। আপনি জানেন না, আমি এইটা করতেও পারি, নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। এরপরেই ইরান-আমেরিকার সাহায্য চেয়েছে বলে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁর সঙ্গে আগে আলোচনা করা হলে এত মৃত্যু, এত ধ্বংস দেখতে হতো না ইরানকে।

এবং কতদিন আগে করলে তা ভালো হত ? তারও উত্তর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, অন্তত দু’সপ্তাহ আগে করলেও হতো, তাহলে ইরান বলে একটা দেশ থাকতো। ইরানিদের একটা দেশ থাকতো।