
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইজরায়েলের বাবা। মার্কিন প্রেসিডেন্টকে এভাবেই তীব্র আক্রমণ করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। পাশাপাশি তাঁর বক্তব্য ইরানের ক্ষমতা দেখে ইজরায়েলকে নিজের বাবা আমেরিকার কাছে যেতে হয়েছিল।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে আরাঘচি লিখেছেন, যদি কারও ইরানের ঠিক কতটা ক্ষমতা সেই ধারণা না থাকে, তাহলে তাদের সেটা স্পষ্ট টের পাইয়ে দেওয়া হবে। তাতেই সমস্ত ভ্রম দূর হয়ে যাবে। তিনি আরও বলেছেন, ইজরায়েল যেন একটা বিষয় মাথায় ঢুকিয়ে নেয়-তেহেরান প্রয়োজনে তার আসল শক্তি দেখাতে পিছপা হবে না।
এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।









