গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ইরান আদৌ বিশ্বকাপ খেলতে পারবে

    ইরান আদৌ বিশ্বকাপ খেলতে পারবে

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, ফিফা যদি তাদের ম্যাচগুলো আমেরিকা থেকে মেক্সিকোতে সরিয়ে না নেয়, তাহলে আসন্ন বিশ্বকাপে তার দেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

    ইরান ফুটবল ফেডারেশন,আইএফএফ,ফিফাকে তাদের সূচি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে। ফিফার কাছ থেকে এখনো কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি।এদিকে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে জুন ও জুলাই মাসে টুর্নামেন্টটির আয়োজক আমেরিকা। তবে আমেরিকা ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যে একটি অঞ্চলব্যাপী সংঘাতের জন্ম দেয়।মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে তেহরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের পরিকাঠামোর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।এশিয়া থেকে বিশ্বকাপের প্রথম যোগ্যতা অর্জনকারী দল ইরান।বিশ্বকাপ তাদের সবগুলো গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ আমেরিকায় অনুষ্ঠিত হবে।অন্যদিকে বর্তমান সংঘাতময় অবস্থায় শত্রুভাবাপন্ন দেশে গিয়ে খেলায় অংশগ্রহণ যুক্তিযুক্ত নয়।

    ফুটবলে একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে।তার ওপর শত্রুর দেশে গিয়ে স্বভাবসুলভ খেলা খেলতে পারবে না খেলোয়াড়রা।