
আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক যুদ্ধের জন্য তাদের কাছে ছ’মাসের রসদ তৈরি আছে। হুঁশিয়ারি দিয়ে এমনই দাবি করেছে ইরান। আইআরজিসি-র মুখপাত্র আলি মহম্মদ নৈনি বলেছেন, বর্তমানে যে গতিতে সামরিক সংঘাত চলছে, এই গতিতেই যদি চলতে থাকে, তা হলে আগামী ছ’মাস ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে। ইরানের এই দাবির পরই পাল্টা হুঙ্কার ছুড়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, সবে তো শুরু, আগামী দিনে আরও অনেক চমক বাকি।
