গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকার সি ১৩০ বিমান গুলি করে নামানোর দাবি ইরানের 

    আমেরিকার সি ১৩০ বিমান গুলি করে নামানোর দাবি ইরানের 

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার সামরিক বিমান সি-১৩০ হারকিউলিসকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করল ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর , ইরানের সেনাবাহিনীর সব ক’টি বিভাগের যৌথ অভিযানে কেবল সি-১৩০ বিমানই নয়, আমেরিকার দু’টি ব্ল্যাক হক হেলিকপ্টারকেও নামানো হয়েছে।
    সূত্রের খবর , ইসফাহান শহরের দক্ষিণে বিমানটিকে গুলি করে নামানো হয়। ইরানের রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, তারা আমেরিকার বেশ কয়েকটি ‘উড়ন্ত বস্তু’ বা ‘ফ্লাইং অবজেক্টস’ ধ্বংস করেছে। রবিবারই ইরানের পুলিশ কমান্ডের তরফে জানানো হয়, ইরানের বায়ুসেনা, স্থলসেনা, পপুলার ইউনিটস, বাসিজের যৌথ অভিযানে আমেরিকার একটি সি-১৩০ বিমান গুলি করে নামানো হয়েছে। মূলত সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় রসদ পৌঁছে দিতে এই ধরনের বিমান ব্যবহার করে আমেরিকা।