
আকাশসীমা লঙ্ঘন করে ইরানে হামলা চালানোর চেষ্টা করেছিল আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান। কিন্তু মাঝ-আকাশেই সেটিকে গুলি করা হয় এবং এর ফলে মার্কিন সেনার বিমানটি ভেঙে পড়েছে বলে দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর।
পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের মধ্যে এই প্রথম মার্কিন সেনার কোনও অত্যাধুনিক বিমানে ইরান হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।
তবে সংবাদমাধ্যম-এর প্রতিবেদন বলছে, আমেরিকার এফ-৩৫ বিমানটিতে ইরান হামলা চালালেও সেটি মার্কিন সেনাঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। তবে আইআরজিসি দাবি করেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পঞ্চম প্রজন্মের মার্কিন সেনার এই বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে আইআরজিসি-র তরফে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। তার পর দাবি করা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সেনার বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
