ইজরায়েলি রোমা হামলায় ইরানের

0
92
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
তেহেরানের কুখ্যাত এভিন কারাগারে ইজরায়েলের হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গির।
গত ২৩ জুন ওই কারাগারে হামলা চালিয়েছিল ইজরায়েল বলে খবর। জেলের কর্মকর্তা-কর্মচারী, সামরিক প্রশিক্ষক, বন্দি, দর্শনার্থী এবং আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন ওই হামলায়। হামলার সময় এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি নাগরিকরাও বন্দি ছিল।
ফ্রান্সের দুই নাগরিক বন্দি ছিলেন ওই কারাগারে। ইজরায়েলের হামলায় তারাও বিপদের সম্মুখীন হয়েছেন। এই ঘটনার নিন্দা করে ফ্রান্সের বিদেশমন্ত্রী জঁ-নোয়েল বারো এক্স হ্যান্ডেলে লিখেছেন, তেহেরানে এভিন কারাগারে হামলায় তাদের নাগরিকরা সরাসরি বিপদের মুখে পড়েছেন। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।