ট্রাম্পের ‘উস্কানিমূলক’ মন্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ইরান 

0
63
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা হলে আমেরিকা চুপ করে বসে থাকবে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার তার মন্তব্যকে ‘বেপরোয়া ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে রাষ্ট্রসংঘে তাঁর বিরুদ্ধে নালিশ জানাল তেহরান। শুক্রবার রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন ইরানের রাষ্ট্রসংঘের প্রতিনিধি আমির সইদ ইরাভানি।
চিঠিতে তিনি লিখেছেন, বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে অভ্যন্তরীণ অস্থিরতাকে উসকে দেওয়া, উৎসাহিত করা বা বৈধতা দেওয়ার যে কোনও প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ইরানে বিক্ষোভে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।