গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরান সংঘাতের দ্রুত সমাধান প্রয়োজন : ব্রিটেন

    ইরান সংঘাতের দ্রুত সমাধান প্রয়োজন : ব্রিটেন

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হরমুজ প্রণালী অবরোধ বা সীমিত করার মাধ্যমে ইরান বিশ্ব অর্থনীতিকে পণবন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেছেন, এই সংঘাতের একটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন যা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

    ফ্রান্সে দু’ দিনব্যাপী জি-সেভেন ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ কথা বলেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ভারত, সৌদি আরব ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচনায় ইরানের বিরুদ্ধে বর্তমান যুদ্ধ প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

    সভায় বক্তব্য রাখতে গিয়ে ইভেট কুপার ইরান সংঘাতের একটি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি ইরানকে অভিযুক্ত করে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধ বা সীমিত করার মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতিকে পণবন্দী করে রেখেছে। কুপার বলেছেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, এই সংঘাতের একটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন যা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।