
ইজরায়েল, আমেরিকা, কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতার করার শাস্তি হবে মৃত্যুদণ্ড, নতুন এই আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে স্টারলিঙ্কের মতো অনুমোদনহীন ইন্টারনেট সংযোগ ব্যবহারকেও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে।
এদিকে কূটনৈতিক আলোচনা আবার শুরু করে চাইলে ইরানের ওপর নতুন করে হামলা করা যাবে না বলে জানিয়েছে তেহেরান। ইরানের উপ বিদেশমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি একথা বলেছেন।
ইরানে ইজরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত ১৩ জুন। ওমানের রাজধানী মাস্কাটে তার দুদিন পরেই আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল। যদি ভেস্তে যায় সেই বৈঠক।







