যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান

0
41
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে এই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এখন পর্যন্ত আমেরিকা এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নয়।

এক সাক্ষাৎকারে তিনি আরাঘচি বলেছেন, যদিও কিছু দেশ মধ্যপ্রাচ্যে সংঘাতের সমাধানের চেষ্টা করছে। তবে ইরান যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত।

কিন্তু আমেরিকা আগ্রাসন বন্ধ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।তিনি আরও বলেছেন, ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়।বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায়, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।