গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International সরকার-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইরান

    সরকার-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইরান

    0
    58
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সরকার-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইরান। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং মোল্লাতন্ত্রের পতন চেয়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ।

    বিক্ষোভে শামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। প্রত্যেকের মুখে একটাই স্লোগান,খুনি শাসকের মৃত্যু হোক।বিক্ষোভের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,যদিও সেই ভিডিও এবং ছবির সত্যতা যাচাই করেনি এস নিউজ। সেখানে দেখা যাচ্ছে, ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। প্রত্যেকের হাতে দেশের জাতীয় পতাকা। মুখে সরকার-বিরোধী স্লোগান। তেহরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা সরাসরি খামেনেইয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। অন্যদিকে, বিক্ষোভ দমাতে পথে নেমেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড। দেশজুড়ে ফের তাদের দমন পীড়ন শুরু হয়েছে বলে অভিযোগ।

    উল্লেখ্য, ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদ শহরে জন্মগ্রহণ আলি খামেনেইয়ের। ক্রমশ তৎকালীন সুপ্রিম লিডার আয়াতোল্লা রুহোল্লাহ খোমেইনির ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। ইরানে তখন শাহ বংশের শাসন। পশ্চিমী দুনিয়া ঘেঁষা রাজবংশের হাত ধরে তেহরানে তখন,ইরান বসন্ত। শাহ দেশ ছাড়েন ১৯৭৯ সালে। খোমেইনির হাত ধরে মধ্যপ্রাচ্যের এই দেশে প্রতিষ্ঠিত হয় মোল্লাতন্ত্র। মাথায় বসেন খোমেইনি।