গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল রেড ক্রিসেন্ট

    ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল রেড ক্রিসেন্ট

    0
    25
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইরানের সঙ্গে ইসরাইল-আমেরিকার সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫৩১টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক ইউনিট রয়েছে।

    ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে জানানো হয়েছে, চার হাজার ৫১১টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।যা সেখানকার বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ও জীবিকাগত পরিণতি ডেকে আনতে পারে।এছাড়াও হামলায় ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পাশাপাশি ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যানুসারে, ১৬টি রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে এখন পর্যন্ত এক হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং বহু আবাসিক এলাকা হামলার শিকার হয়েছে।