
বর্তমানে আমেরিকা, ইজরায়েল ও ইউরোপের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত রয়েছে ইরান। এমনটাই বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক সামনে রেখে এ মন্তব্য করেছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওয়েবসাইটে মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়।
সেখানে তিনি বলেছেন, বর্তমান যুদ্ধটি ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধের চেয়েও ভয়াবহ। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ইরান আমেরিকা, ইজরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত আছে। তারা চায় না, ইরান স্থিতিশীল থাকুক। মাসুদ পেজেশকিয়ানের মতে, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ইরানের যে যুদ্ধ হয়েছিল, তার চেয়ে বর্তমান যুদ্ধটি আরও জটিল ও কঠিন।









