বন্ধু ইয়েমেনকে পাশে পেল ইরান, শুরু হামলাও

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
এবার ইরানের বন্ধু রাষ্ট্র ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইজরায়েলে। পাল্টা তেল আভিভথেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য হামলা চালানো হয়েছে। ইজরায়েলের বাহিনী জানিয়েছে, তাদের নিশানায় ছিলেন হুথিদের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মহম্মদ আল-ঘামরি। যদিও ইজরায়েলের ক্ষেপণাস্ত্রে তাঁর কোনও ক্ষতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
পশ্চিম এশিয়ায় ইরানের অন্যতম সহায়ক ইয়েমেনের হুথিরা। এই গোষ্ঠী বরাবর ইরান সমর্থিত। গাজায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধেও হুথিরা হামাসের পাশে দাঁড়িয়েছিল। গত শুক্রবার থেকে ইরানের সঙ্গে ইজরায়েলের যে সংঘাত চলছে, তাতে এই প্রথম অন্য কোনও দেশের সরাসরি সমর্থন পেয়েছে তেহরান।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েইয়া সারেয়া জানিয়েছেন, ইজরায়েলের জাফফা শহরকে লক্ষ্য করে পর পর অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইজরায়েলে সেনাবাহিনীর অপরাধী বলে উল্লেখ করে তিনি বলেছেন, এটা নির্যাতিত প্যালেস্টাইনি এবং ইরানিদের জয়। ক্রিমিনাল ইজরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের অভিযানের সমর্থনে তাঁদের এই অভিযান বলেও জানিয়েছেন ইয়েইয়া।