ইরানে পোশাকবিধি না মানলে মৃত্যুদণ্ড মহিলাদের

0
175
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ইরানে পোশাকবিধি না মানলে এবার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে মহিলাদের। এমনই নতুন আইন চালু করেছে ইরান। নতুন আইনে মহিলাদের পোশাকবিধি না মানার জন্য ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন শাস্তির কথা বলা হয়েছে।
কেউ অশোভন পোশাক কিংবা নগ্নতাকে তুলে ধরছেন বলে মনে করা হলে ১২ হাজার ৫০০ পাউন্ড আর্থিক জরিমানা হতে পারে। বারবার একই অন্যায় করলে পাঁচ থেকে ১৫ বছর পর্যন্ত জেলও হতে পারে। যদি কোনও মহিলার অপরাধকে পৃথিবীর প্রতি অনাচার বলে মনে করে প্রশাসন, তাহলে ইরানের ইসলামীয় দণ্ডবিধি অনুসারে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।নতুন আইন অনুসারে, যারা এই পোশাকবিধি লঙ্ঘনকে সমর্থন করবে, তাদের উপরেও নেমে আসবে শাস্তির খাঁড়া। কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল, সংবাদমাধ্যম এমনকি কোনও ট্যাক্সিচালকও যদি মহিলাদের অশোভন পোশাকে দেখেন, তা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। না হলে সেটিকেও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হবে।ইরানের হিজাববিধি নিয়ে অতীতে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মঞ্চে।
সম্প্রতি এই হিজাব বিধির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন। এরপর তাঁকে আটক করে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ।