ইরান বড় বিপদে পড়েছে : ডোনাল্ড ট্রাম্প

0
15
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

টানা কয়েক দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান বড় সমস্যায় পড়েছে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মন্তব্য করেছেন।

মার্কিন তেল কম্পানির নির্বাহীদের সঙ্গে দেখা করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে, যা কেউ কয়েক সপ্তাহ আগেও সত্যিই সম্ভব বলে ভাবেনি।এ ছাড়া দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। একইসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর জন্য পূর্ববর্তী হুমকি পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেছেন, আমেরিকা পরিস্থিতি খুব সাবধানতার সাথে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা জড়িত হব। যেখানে ব্যথা হবে সেখানে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি জোর দিয়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র বিক্ষোভের মুখে পিছু হটবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেছেন, কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু, প্রাথমিকভাবে আমেরিকার একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে।