পরমাণু অস্ত্র বানাচ্ছে না ইরান : পেজেকশিয়ান

0
265
ছবি সৌজন্যে : এক্স
ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় না, তৈরির চেষ্টাও করছে না। রাষ্ট্রপুঞ্জের ৮০তম সভায় এমনটাই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান।
তিনি বলেছেন ইরান দেশ পারমাণু অস্ত্র চায় না, তৈরির চেষ্টাও করছে না। তবু ইরানকে শাস্তি পেতে হয়, নিষেধাজ্ঞা বলবৎ হয়। রাষ্ট্রপুঞ্জের ৮০তম বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার পশ্চিম এশিয়া নীতিতে কড়া অবস্থানের বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যে কোনও মূল্যে ইরানের সামরিক পরমাণু কর্মসূচি রুখে দেওয়া হবে। তার পরেই জবাব এল মাসুদ পেজেকশিয়ানের তরফে। পরমাণু কর্মসূচি নিয়ে সংঘাতের আবহে ১৩ জুন রাতে ইরানের রাজধানী তেহরান এবং একাধিক পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজরায়েলি যুদ্ধবিমান।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল ইরান। ইজরায়েলি হামলার ন’দিন পরে ২২ জুন ইরানের তিনটি পরমাণুকেন্দ্র, ফোরডো, নাতানজ এবং ইসফাহানে হামলা চালিয়েছিল আমেরিকার বি-২ বোমারু বিমান। ফেলা হয় বাঙ্কার ব্লাস্টার সিরিজের সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৫৭। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার।