ট্রাম্পের সঙ্গে বাগযুদ্ধ নয়, নিজস্ব অধিকার রক্ষায় ইরান

0
23
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক বক্তব্যের জবাবে একই ধরনের ভাষা ব্যবহার করবে না তেহরান। এমনই বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের ডোনাল্ড ট্রাম্পকে একইভাবে কটূক্তি করে জবাব দেওয়ার আহ্বান জানানো সমালোচকদেরও তিনি প্রত্যাখ্যান করেন বলে জানায়।
ইরানের একটি স্কুলে আমেরিকার হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেছেন, যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে এমন রাজনীতি শিখবেন না। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি অপমান ছাড়া কথা বলতে বা নিজের চিন্তা প্রকাশ করতে পারেন না, তার বক্তব্য ও চিন্তাধারাই অপমানজনক। তেহরান অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে।