
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, ইরানি শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা মহা সম্মানের। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যভাবে সম্পূর্ণরূপে ধ্বংস করছি।
ইরানের নৌবাহিনী চলে গেছে, তাদের বিমানবাহিনী আর নেই, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্য সবকিছু ধ্বংস করা হচ্ছে, এবং তাদের নেতাদের পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে।তিনি আরো বলেছেন,আমাদের কাছে অতুলনীয় অস্ত্রশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে। আজ এই বিকৃত বদমাশদের কী হয় তা দেখুন। তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে আসছে এবং এখন আমি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে তাদের হত্যা করছি। এটা করা কত বড় সম্মানের। উল্লেখ্য,এর আগে তেলর দাম নিয়ে মন্তব্য করে সমালোচার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সিনেটর মার্ক কেলি একজন অ্যারিজোনা বলেছেন,ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন তাতে কর্মজীবী আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরো বলেছেন, গ্যাসের আকাশছোঁয়া দামের ফলে কেবল বড় তেল কম্পানিগুলোই উপকৃত হচ্ছে।উল্লেখ্য,২০২৮ সালের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী কেলি, এক্স-এ আরো লিখেছেন, কিন্তু ট্রাম্প কেন এতে খুশি? কারণ তিনি কেবল ধনী ব্যক্তিদেরই কথাই চিন্তা করেন।








