পরমাণু চুক্তি নিয়ে ঘুরিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা ইরানের

0
114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চেয়ে ইরানকে পাঠানো চিঠিতে প্রচ্ছন্নে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠি নিয়ে এবার সরব হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়োতাল্লা আলি খামেনেই। নিন্দা করে তিনি বলেছেন, সমস্যা সমাধান লক্ষ্য নয়, ওদের উদ্দেশ্য আধিপত্য বিস্তার করা। শুধু তাই নয়, খামেনেইয়ের মতে, ইনি অন্যদের ছোট করতে চাইছেন।

যদিও খামেনেই সরাসরি ট্রাম্পের নাম করেননি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান কখনই সর্বোচ্চ চাপের সামনে নতিস্বীকার করবে না। বসবে না আলোচনায়। দিন দুয়েক আগেই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতত্বকে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়বস্তুই ছিল পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। ট্রাম্প বলেছিলেন, তিনি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে। কারণ, সেটা ইরানের পক্ষে ভালো।