
যুদ্ধের জেরে প্রায় ২ মাস আকাশসীমা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হচ্ছে ইরানের বিমান পরিষেবা! সংবাদমাধ্যম সূত্রের খবর, আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে অস্থায়ীভাবে বিমান চলাচল শুরু হয়েছে তেহরানে।
শুধু তাই নয়, চলতি সপ্তাহেই নিজেদের আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। ইরানের সরকারি টেলিভিশনের তরফে জানানো হয়েছে, তেহরানে ইমাম খুমেনেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তানবুল, ওমানের রাজধানী মাস্কট ও সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশে বিমান রওনা দিয়েছে। ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল ১৪ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করে আমেরিকা।
এরপর ২১ এপ্রিল ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন। এই ঘোষণার ৩ দিনের মাথায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান।



