
ইরান বৃহস্পতিবার থেকে তেহরানসহ তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে বলে ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আকাশসীমা পুনরায় খুলে দিল ইরান। এর আগে ১৩ জুন ইসরায়েলের সাথে যুদ্ধের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল বিমানবন্দর।
সরকারি ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে,তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, সেইসঙ্গে দেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বিমানবন্দরগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।’ কর্তৃপক্ষ জানিয়েছে, ইসফাহান এবং তাবরিজ ব্যতীত দেশের সব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
আইআরএনএ অনুসারে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এই শহরগুলো থেকে ফ্লাইট পুনরায় চালু হবে। হামলা-পালটা হামলার পর আমেরিকার মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ও ইসরায়েলর মধ্যে।ইসরাইলি হামলার জবাবে তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।
