
ইরান-ইজরায়েল সংঘাতের আবহে দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার বিকেল থেকেই ইরানের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রমশ সম্পূর্ণ ব্ল্যাক আউট-এর দিকে এগিয়ে যাচ্ছে ইরান।
সংবাদমাধ্যম র একটি প্রতিবেদন অনুসারে, ইজরায়েলি হামলার কারণে নয়, বরং ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্টিঙ্ক এবং নেটব্লক্স নামে দুই সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে ইরানে ইন্টারনেট সংযোগ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। কোথাও কোথাও খুবই ধীরগতিতে পরিষেবা চলছে। তবে এর ফলে সব মিলিয়ে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে ইরানিদের। অন্যদিকে, অতি ধীরগতির ইন্টারনেটের কারণে বিদেশি সাইটগুলি দেখার জন্য ব্যবহৃত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক-এর মতো পরিষেবাগুলিও প্রভাবিত হয়েছে। এ বিষয়ে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইজরায়েলি সাইবার হামলার প্রতিক্রিয়া হিসাবে আপাতত সাময়িক ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
ইরানের মানবাধিকার সংস্থা মিয়ান গ্রুপের এক কর্তা আমির রশিদি জানিয়েছেন, যোগাযোগের জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যাপও বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যে হোয়াট্সঅ্যাপ, ইনস্টাগ্রাম, গুগল এবং অ্যাপলের অ্যাপ স্টোর ও।
