
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আমেরিকা ইরানের ওপর হুকুম জারি করবে আর হুমকি দেবে-এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।
তিনি আলোচনায় বসবেন না, যা ইচ্ছা করে নেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছে ইরান প্রেসিডেন্টের মুখে। গত শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই স্পষ্ট করে জানিয়ে দেন, তেহরান কোনও ধরনের চাপের মুখে আলোচনায় বসবে না।
২০১৫ সালে ওবাসার আমলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিন ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল, শর্ত ছিল, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে আসে।
