যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল ইরান

0
56
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন,আমেরিকার পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ একটি আলোচনার অনুরোধ এসেছে। পাকিস্তানসহ বেশকিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে এটা তাঁরা পেয়েছেন।

তবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।যুদ্ধবিরতি নিয়ে ইরান আগের অবস্থানে অটল রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন,ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট।বর্তমানে আমেরিকার সামরিক আগ্রাসন ও আক্রমণ পূর্ণ উদ্যমে অব্যাহত থাকায়, তাঁদের সব প্রচেষ্টা আর সামর্থ্য ইরানের অস্তিত্ব রক্ষায় নিবেদিত।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তারা কোনো আলোচনায় অংশই নেয়নি।